কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ১২ টাকায় ডিম বিক্রির উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকার নির্ধারিত ১২ টাকা দরে প্রতি পিস ডিম বিক্রি নিশ্চিত করতে এবার ট্রাকে করে খোলা বাজারে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। আগামী সপ্তাহ থেকে রাজধানীর ২০টি স্থানে এ কার্যক্রম শুরু করতে পারবে বলে সংগঠটি আশা করছে।

এ বিষয়ে প্রথমিক ভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার। বিষয়টি ভোক্তা দপ্তর থেকে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি দেশি পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেন। এখন পর্যন্ত সেই দামে পাওয়া যাচ্ছে এসব পণ্য। বিকল্প হিসেবে সরকার ইতোমধ্যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ডিম আমদানি হয়নি।

দেশের পোল্ট্রি ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানির মাধ্যমে ডিম-মুরগির বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ খাতের প্রধান কাঁচামাল মুরগির বাচ্চা, খাদ্য এবং ওষধের দাম কমানো গেলে বাজার দর নিয়ন্ত্রণ সম্ভব হবে।

প্রান্তিক খামারিরা বলছেন, ডিম আমদানির পরিবর্তে পোল্ট্রি মুরগির বাচ্চা ও খাদ্য আমদানি করলে দাম নিয়ন্ত্রণে সুফল পাওয়া যাবে। তাদের দাবি খামার ও পাইকারি পর্যায়ে ডিমের মূল্য সহনিয় থাকলেও খুচরা পর্যায়ে দাম বেশি রাখা হচ্ছে। যেজন্য তারা খোলা বাজারে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছেন।

এ প্রসঙ্গে বিপিএ সভাপতি সুমন হাওলাদার কালবেলাকে বলেন, প্রান্তিক খামারিরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। সেজন্য খোলা বাজারে ডিম বিক্রির বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা আমাদের আনুষ্ঠানিক প্রস্তাব দিতে বলেছেন। এ লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা ও পাশ্ববর্তী জেলার খামারিদের সঙ্গে মতবিনিময় করে মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তরে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। আশা করছি ভোক্তার কল্যাণে আমরা সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত ডিম সরবরাহ করতে পারবো।

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান কালবেলাকে বলেন, একটি সংগঠনের পক্ষ থেকে খোলা বাজারে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে। এখন পর্যন্ত তাদের পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।

এর আগে ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা খোলা বাজারে চিনি বিক্রির অনুমতি দিয়েছি। এখন খামারিরা আনুষ্ঠানিক প্রস্তাব দিলে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১০

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১১

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১২

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৩

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৪

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৫

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৬

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৭

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৮

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

২০
X