সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘পুঁজিবাজারে ভালো শেয়ার এলে ফলও ভালো হবে’

সিএমজেএফ আয়োজিত ফল উৎসবে বক্তারা। ছবি : কালবেলা
সিএমজেএফ আয়োজিত ফল উৎসবে বক্তারা। ছবি : কালবেলা

দেশীয় ফল উৎসব সময়োপযোগী ভালো উদ্যোগ। কর্মব্যস্ততার মাঝেও মনকে আনন্দিত রাখে এ আয়োজন। ফল উৎসবের সঙ্গে পুঁজিবাজারের ফলেরও একটি সম্পর্ক রয়েছে। পুঁজিবাজারে যদি ভালো শেয়ার আসে, তবে ভালো ফল পাওয়া যাবে। লাভবান হবে বিনিয়োগকারীরা। আর যদি সব সময় খারাপ শেয়ার আসে, তবে পুঁজিবাজারে কখনো ভালো ফল পাওয়া যাবে না।

আজ বুধবার (২১ জুন) পুঁজিবাজারের বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ফল উৎসবে বক্তারা এসব কথা বলেন।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সমপাদক আবু আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক এবং বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স আসোসিয়েশনের (বিএমবিএ) সেক্রেটারি জেনারেল রিয়াদ মতিন, বিএমবিএর কার্যকরী পরিষদের সদস্য মাহবুব এইচ মজুমদার ডিএসইর সিনিয়র জিএম সামিউল ইসলাম, সিএমজেএফের সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন। ওই সময় উপস্থিত সবাই সিএমজেএফের আয়োজনের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।

মিনহাজ মান্নান ইমন বলেন, ২০১০ সালের ধাক্কা এখনো কোনো ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক কাটিয়ে উঠতে পারেনি। ডিএসইর ২৫০টি ব্রোকারেজের মধ্যে ৫০ থেকে ৬০টি মোটামুটি ভালোভাবে চলছে। বাকিগুলো কোনো রকম বেঁচে আছে। আর নতুন যে ব্রোকারেজ দেওয়া হয়েছে, এর মধ্যে ১০ থেকে ১২টি কাযক্রম চালু করেছে, বাকিগুলোর কোনো খোঁজ নেই। এ ছাড়া প্রতিনিয়ত বিনিযোগকারীরা বাজার ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে ভালো ফল মানে মুনাফা বা লাভ করা। কিন্তু সেই ফলের আশায় লোভ করা যাবে না। বেশি লাভের আশায় লোভ করলে বড় লোকসানের মুখে পড়তে হবে।

বাজারে ভালো ফলের জন্য ভালো শেয়ার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারে ভালো ফল আসবে ভালো শেয়ার থেকে। কিন্তু বর্তমানে যেসব আইপিও আসছে, সেগুলো কোনোটিই ভালো না। পচা ও খারাপ কোম্পানির আয় বেশি দেখিয়ে আসে। কোম্পানির শেয়ারের দাম যেটা হওয়া দরকার, তার থেকে কয়েক গুণ বেশি দিয়ে আনা হয়। এভাবে আইপিও এলে বাজার কখনো ভালো হবে না, বরং আরও খারাপ দিকে যাবে।

রিয়াদ মতিন বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের কাজে স্পৃহা জোগাবে।’

সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, ‘বাংলাদেশের মতো বিকাশমান অর্থনীতিতে মূলধনের জোগান দিতে পারে শক্তিশালী পুঁজিবাজার। তবে পুঁজিবাজার ডমিনেন্ট হতে পারে বা ড্রাইভ দিতে পারে এমন অর্থনীতি আমাদের হয়নি। আমরা সেদিকে যাচ্ছি। উন্নয়নশীল অর্থনীতির দেশে যেতে হলে প্রয়োজন অর্থের। পুঁজিবাজার সেই অর্থায়নের উৎস হতে পারে। আমরা সেদিকে যাব, পুঁজিবাজারের মাধ্যমে আমাদের অভিযাত্রা শুরু হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X