কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীর দক্ষিণখানে স্পেশাল বৃদ্ধাশ্রমে ফল উৎসবে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানে স্পেশাল বৃদ্ধাশ্রমে ফল উৎসবে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’-এর ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সংগঠনটির উদ্যোগে রাজধানীর দক্ষিণখানে স্পেশাল বৃদ্ধাশ্রমে এক প্রাণবন্ত ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়।

রাস্তায় ফেলে যাওয়া, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, বোবা, প্যারালাইজড, ঠিকানাবিহীন ও পরিচয়হারা মা, নারী ও শিশুদের জন্যে এ স্পেশাল বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হয়।

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এমএ তাইফুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন।

ডা. এম এ তাইফুল হক বলেন, রক্তস্পন্দনের সূচনা হয়েছিল তারেক রহমানের প্রেরণায়। তার ৬১তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন ছাড়াও ভবিষ্যতে আরও অনেক মানবিক ও বিজ্ঞানসম্মত কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের অনুপ্রেরণার মূল উৎস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ পরিণত হবে প্রকৃত অর্থেই মানবিক বাংলাদেশে।

এ সময় রক্তস্পন্দনের সদস্য ডা. একেএম মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উপস্থিত সবাই উচ্ছ্বসিত ছিলেন এবং রক্তস্পন্দনের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X