কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আমদানিকারকের কাছে ডলার বিক্রিতে নতুন নির্দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমদানিকারকদের কাছে ১০৯ টাকার বেশি দামে ডলার বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে দেশের ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।

দেশের বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণের জন্য ব্যাংকগুলোর সংগঠন বাফেদা সোমবার (৩ জুলাই) বিজ্ঞপ্তি জারি করে ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে বলেছে।

যা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে

আমদানিকারকদের কাছে বিক্রি করা প্রতি ডলারের বিপরীতে কয়েকটি ব্যাংক ১০৯ টাকার বেশি নিয়েছে। দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর আগে প্রতি ডলার সর্বোচ্চ ১০৯ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়।

এ দুই সংগঠনের মধ্যে চুক্তি অনুসারে, ব্যাংকগুলো সরকারের দেওয়া ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়াও প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে রেমিট্যান্স প্রেরণকারীদের কাছ থেকে ডলার নিতে পারবে।

এ ছাড়া রপ্তানিকারকদের কাছ থেকে ডলার কেনার সময় ব্যাংকগুলো প্রতি ডলারের জন্য সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে পারবে।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, বিএফইডিএ আগের বিজ্ঞপ্তিতে আমদানিকারকদের জন্য ডলারের সর্বোচ্চ বিক্রির হারের কথা উল্লেখ করেনি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।

আমদানিকারকদের জন্য ডলার বিনিময় হার কমেছে এবং বিজ্ঞপ্তি জারির পর এখন তা প্রত্যাশিত পর্যায়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X