কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকল্প ঋণদাতা ব্যাংকে আয় হিসাব খোলার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা

প্রকল্প ঋণ ঝুঁকিমুক্ত করতে ঋণদাতা ব্যাংকে আয় হিসাব খুলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ গ্রহণ করছেন সংশ্লিষ্ট প্রকল্প ঋণের আয় সে ব্যাংকে জমা করছেন না। এর ফলে একদিকে যেমন ঋণ প্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ব্যাংকের যথাযথভাবে ঋণ মনিটরিং নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন উদ্ভুত পরিস্থিতিতে প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ মনিটরিং নিশ্চিত করেত সংশ্লিষ্ট প্রকল্প ঋণ প্রদানকারী ব্যাংকে প্রকল্পের নামে হিসাব খুলতে হবে। এর পাশাপাশি সিন্ডিকেটেড ফাইন্যান্সিংয়ের আওতায় প্রদত্ত প্রকল্প ঋণের ক্ষেত্রে প্রকল্পের আয় সংগ্রহ করার জন্য লিড ব্যাংকে এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্ট খুলতে হবে এবং ঋণদাতা ব্যাংক কর্তৃক ঋণ আদায় নিশ্চিত করতে বর্ণিত হিসাবে প্রকল্পের আয় জমা গ্রহণ তদারকি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রকল্পের আয় ঋণের বিপরীতে প্রদেয় কিস্তির তুলনায় অধিক হলে ওই আয়ের অতিরিক্ত অংশ জমা গ্রহণের জন্য ঋণ প্রদানকারী ব্যাংক বা লিড ব্যাংকের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের নামে আয় হিসাব খোলা যাবে।

প্রসঙ্গত, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

১০

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১২

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১৩

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৪

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৫

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১৬

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

১৭

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১৮

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

২০
X