কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

পুরোনো ছবি
পুরোনো ছবি

পবিত্র রমজানের আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। পেঁয়াজের এই চালান ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে।

শুক্রবার (১ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। বাংলাদেশে ৫০ হাজার টনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল ভারত সরকার। তার আগে ২৮ অক্টোবর দেশের বাজারে সরবরাহ ও দাম ঠিক রাখতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত টনপ্রতি পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার বেঁধে দিয়েছিল নয়াদিল্লি।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুত্বপূর্ণ দেশে নির্দিষ্ট পরিমাণে রপ্তানির অনুমতি দেয় ভারত। অন্য দেশের অনুরোধের ভিত্তিতে এই অনুমতি দেয় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১০

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১১

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১২

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৩

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৪

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৫

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৬

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৭

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৮

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৯

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

২০
X