কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

২ হাজার ৫০০ কোটি টাকার সার কিনবে সরকার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) প্রয়োজনীয় পণ্য ক্রয়ের অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যেখানে কানাডা থেকে আড়াই হাজার কোটি টাকার সার আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সচিব বলেন, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ১৯ টি প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় বাজার থেকে প্রতি কেজি ১০১ টাকা ৯৪ পয়সা দরে টিসিবির মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে বাণিজ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে কানাডা থেকে ২৫০০ কোটি টাকার সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

মাহমুদুল হোসাইন খান বলেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রযুক্তিসহ সরঞ্জামাদি ক্রয় এবং রেলের জন্য এক হাজার কোটি টাকার কোচ ও ইঞ্জিন কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শূন্য সুদে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত অর্থে এ ক্রয় সম্পন্ন হবে, যা পরে সরকারকে পরিশোধ করতে হবে। এ ছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ঢাকা ওয়াসার পরামর্শক নিয়োগ ও উন্নয়ন প্রকল্পের কেনাকাটার অনুমোদনও দেওয়া হয়েছে মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে।

সেইসঙ্গে পরামর্শক নিয়োগের মেয়াদ ও ব্যয় বাড়ানোসহ ঢাকা ওয়াসার ৩টি প্রকল্পের খরচ বাবদ প্রায় ২১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৮০৯ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।

এ ছাড়া কমিটি রপ্তানি নীতি ২০২৪-২৭ এর অনুমোদন দিয়েছে। এ নীতিতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১২৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X