কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনীতি সমিতির ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব

‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যার আকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বাজেটের চেয়ে ১ দশমিক ৫৭ গুণ বেশি।

সোমবার (৩ জুন) অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫: উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ওই প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত উপস্থিত ছিলেন।

অর্থনীতি সমিতির বিকল্প বাজেটে ১০ লাখ ২৪ হাজার ১১২ কোটি টাকা আসবে রাজস্ব থেকে। অন্যদিকে ১ লাখ ৭০ হাজার ৭১৯ কোটি টাকা ঘাটতি থাকবে। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ এবং ব্যাংকঋণের ওপর নির্ভর করতে চায় না প্রতিষ্ঠানটি।

বিকল্প বাজেটে সরকারের আয়ের উৎস হিসেবে ২৭টি নতুন উৎসের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে অতিরিক্ত মুনাফার ওপর কর, সেবা থেকে প্রাপ্ত কর, বিদেশি পরামর্শক ফি ইত্যাদি। এই বাজেটে ২৪টি বিষয়ে ৩৪১টি সুপারিশ করা হয়েছে।

আগামী ১০ বছরে ৭টি লক্ষ্য অর্জনের জন্য এ বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আইনুল ইসলাম। এগুলো হলো- ৭০-৮০ শতাংশ মানুষকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করা, বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা, ধনির সম্পদ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বণ্টন, উন্নয়নে দেশজ অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব, মানুষকে বিজ্ঞানমনস্ক ও আলোকিত করার সুযোগ তৈরি এবং শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কোনো বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না। এই বাজেট বাস্তবায়ন হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দরিদ্র-নিম্নবিত্ত শ্রেণির অবস্থান থেকে শক্তিশালী-টেকসই একটি মধ্য-মধ্যবিত্ত শ্রেণি অবস্থানে উত্তরণ করা সম্ভব।

কালো টাকা প্রসঙ্গে অর্থনীতি সমিতি বলছে, ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে কালো টাকা ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করছি। সেখান থেকেই আহরণ হবে ১০ হাজার কোটি টাকা।

অন্যদিকে ওই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। যার মধ্যে শূন্য দশমিক ৪৯ শতাংশ উদ্ধারের সুপারিশ করা হয়েছে। যার পরিমাণ হবে ৫ হাজার কোটি টাকা। আর রাজস্ব খাত থেকে আসবে ১০ লাখ ২৪ হাজার ৭৬৭ কোটি টাকা।

এর আগে গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২০ লাখ ৯৪ হাজার ১১২ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছিল বাংলাদেশ অর্থনীতি সমিতি।

এদিকে ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার বাজেট উত্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১০

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৩

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৪

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৫

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৬

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৭

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৮

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৯

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

২০
X