কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরাগে নৌকা চলাচল বন্ধ করার প্রতিবাদে মাঝিদের মানববন্ধন

তুরাগ নদীতে নৌকা চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাঝিরা। ছবি : কালবেলা
তুরাগ নদীতে নৌকা চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাঝিরা। ছবি : কালবেলা

তুরাগ নৌকা মাঝি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আব্দুল্লাহপুর আইচি হাসপাতাল ঘাটের বিট ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি, নৌকা চলাচল বন্ধ ও মাঝিদের হুমকি দেওয়ার প্রতিবাদে মাঝিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মানবন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউনুচ আলী।

মাঝিরা বলেন, দীর্ঘ ২৫ বছরের অধিক সময় ধরে আমরা এই ঘাটে যাত্রী পারাপার করে আসছি। ২৫ টাকা ফি হতে শুরু করে আজকে ২৬০ টাকা ফি দিচ্ছি। যাত্রী পারাপার করে আমাদের সর্বোচ্চ দৈনিক আয় ৬০০-৭০০ টাকা। দিনশেষে আমরা ৩০০-৪০০ টাকা নিয়ে ঘরে ফিরি। এতদিন যারা ইজারা নিতেন তারা মাঝিদের সঙ্গে আলোচনা করে বিট ভাড়া ঠিক করতেন। কিন্তু নতুন ইজারাদার কোনো আলোচনা ছাড়াই গত পরশু (রোববার) আমাদেরকে জানিয়ে দেন নৌকা চালাতে হলে দৈনিক বিট ভাড়া ৫০০ টাকা দিতে হবে।

তারা বলেন, আমরা মাঝিরা তার কাছে বিনীতভাবে নিবেদন করেছি, আমাদের যা আয় তা দিয়ে ৫০০ টাকা সম্ভব না। কিন্তু তিনি আমাদের কথা শুনতে চান না। এমতাবস্থায় গত দুই দিন ধরে ঘাটে নৌকা চালাতে দিচ্ছেন না। উপরন্তু তিনি ঘাটে ইঞ্জিন চালিত ট্রলার নামিয়ে অধিক ভাড়ায় যাত্রী পারাপার করছেন।

মাঝিরা বলেন, আজকে ৫৮টি নৌকা মাঝির পরিবার অনাহারে-অর্ধাহারে আছে। আমাদের ঘরে ভাত নেই। আয়-উপার্জন বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি মানবতার মা। আপনি আমাদের অসহায় পরিবারের দিকে একবার তাকান। আমাদের ছোট বাচ্চারা আজ না খেয়ে আছে। আমাদের ঘরে কর্মঅক্ষম বৃদ্ধ পিতা-মাতা আছে। তারা অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে।

মাঝিরা আরও বলেন, শ্রমমন্ত্রী, নৌ-মন্ত্রী, শ্রম অধিদপ্তর, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের প্রতি দয়া করুন। পূর্বের বিট ভাড়া বহাল রেখে আমাদেরকে যাত্রী পারাপারে সুযোগ দিন। পরিবার-পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার সুযোগ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X