কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আ.লীগ রক্ষা করে’

ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান। ছবি : সংগৃহীত
ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। আর অন্যদিকে বেগম জিয়া ও তার পুত্র তারেক গং দেশে জ্বালাও-পোড়াও নিয়ে ব্যস্ত। বিএনপি-জামায়াত জোট অবৈধ অবরোধের নামে বিগত দিনে অসংখ্য গাছ কেটেছে যার ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (৪ জুলাই) ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ বৃক্ষ রক্ষা করে। আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৪ আসনে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়নে বৃক্ষ রোপণ অভিযান অব্যাহত রাখব।

৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর রাজিবের পরিচালনায় বৃক্ষ রোপণ অভিযানে উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, প্রফেসর এম এ হামিদ, কার্যনির্বাহী সদস্য, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, শাহ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর, আবুল কাশেম মোল্লা, ১১নং ওয়ার্ড কউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রানী চক্রবর্তী, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাদের নিকট গাছের চারা তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X