কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটা প্রসঙ্গে যা বললেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

বাংলা ব্লকেড কর্মসূচিতে সড়কে আটকা পড়েন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ছবি : সংগৃহীত
বাংলা ব্লকেড কর্মসূচিতে সড়কে আটকা পড়েন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বর্তমানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এই আন্দোলন শুরুর পর থেকেই দেশের শিক্ষাবিদসহ স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। যখন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন অনেকেই প্রশ্ন তুলেন শিক্ষাবিদদের নিয়ে।

সোমবার (৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালিত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা ও বিশ্ববিদ্যালয়ে।

এদিনের ব্লকেড কর্মসূচিতে সড়কে আটকা পড়েন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই অফিসে যাচ্ছিলেন তিনি।

এসময় গণমাধ্যমের সংঙ্গে কথা বলেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, আন্দোলনের কারণে আমার গাড়ি আটকে পড়ায় হেঁটেই অফিসের দিকে যাচ্ছি।

এ আন্দোলনকে সমর্থন করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‌‘না এমন কিছু নয়’। একজন সাধারণ যাত্রী হিসেবেই আমি হেঁটে যাচ্ছি।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার পর থেকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

এদিন নীলক্ষেত, সায়েন্সল্যাব, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা বন্ধ করে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৫

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৬

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৮

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৯

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

২০
X