কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আষাঢ়ের বৃষ্টিতে ডুবেছে ঢাকার সড়ক

বৃষ্টিতে ডু্বে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : আকরাম হোসেন/কালবেলা
বৃষ্টিতে ডু্বে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : আকরাম হোসেন/কালবেলা

আষাঢ় মাসের শেষ সপ্তাহ চলছে। এমন সময় আকাশ ভেঙে ঝুমবৃষ্টি নামবে এমনটাই স্বাভাবিক। যদিও গত দুদিনের চিত্র এমন কথা বলে না। কারণ গত দুদিন ছিল ভ্যাপসা গরম। তবে সেই প্রবণতা যেন আর বাড়তে দিল না আষাঢ়ে বৃষ্টি।

ছুটির দিন শুক্রবার সাতসকাল আকাশে মেঘ ভেঙে পড়ল বৃষ্টি। যাতে গড়িয়ে গেল জমে থাকা সব ভ্যাপসা গরম। যদিও এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

আষাঢ়ের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। কারণ জলাবদ্ধতা। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি পানি জমে গেছে। কিছু সড়ক এমন আছে যেখানে কোমর পর্যন্ত পানি হয়েছে।

সাপ্তাহিক এই ছুটির দিন হওয়ায় অনেকেই বের হয়নি। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

বৃষ্টির ফলে রাজধানীর মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পুরান ঢাকার লালবাগ থেকে অফিসের উদ্দেশে আসছিলেন ইহসান আবদুল্লাহ। পথেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়ায় পড়তে হয় ভোগান্তিতে। শেষ পর্যন্ত কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে অফিসে যেতে হয়েছে তাকে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X