কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
বাসায় এডিসের লার্ভা

জরিমানা দিতে না চাওয়ায় ১০ দিনের কারাদণ্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় যায়, এজন্য করা হয় জরিমানা। তবে এই জরিমানা দিতে অস্বীকার করেন লালবাগের নিউ পল্টন লেন এলাকায় মোয়াজ্জেম হোসেন। এ কারণে তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও ডিএসসিসি পরিচালিত আরও ৪টি ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে সিটি করপোরেশন পরিচালিত ৫টি ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ ও জরিমানা আরোপ করে।

রোববার (১৪ জুলাই) করপোরেশনের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ, পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ, লালবাগের নিউ পল্টন লেন, যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড, মুরাদপুর রজব আলী রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

২ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ এলাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগের নিউ পল্টন লেন এলাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৭ নম্বর ওয়ার্ডের পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশ এলাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর রজব আলী রোড এলাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ৬২ নম্বর ওয়ার্ডের নতুন যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক বলেন, আজকের অভিযানকালে লালবাগের নিউ পল্টন লেন এলাকায় ১৮/১ নম্বর হোল্ডিংয়ের ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের মিটার বক্সে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এজন্য ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ আরোপিত জরিমানা দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি নানা অযুহাতে আদালতের সময়ক্ষেপণ করায় ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডিএসসিসি এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, আজকের অভিযানে মোট ৩৭৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X