কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:৫৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার সমাবেশ

এড়িয়ে চলবেন যেসব সড়ক

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে সমাবেশ করতে আবেদন করেছে ৯টি রাজনৈতিক দল। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এখনো সমাবেশের অনুমতির বিষয়ে কিছু বলা হয়নি।

ডিএমপি কমিশনার বলছে, ‘সমাবেশ করার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ এ পর্যন্ত মোট ৯টি রাজনৈতিক দলের আবেদন পেয়েছি। আমরা পর্যালোচনা করে, কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে কয়েকটি দলকে তাদের সমাবেশের জন্য অনুমতি দিব।’

সমাবেশের এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে যানজটের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারে জনসাধারণরা। এজন্য ভোগান্তি এড়াতে রাজধানীবাসী কয়েকটি সড়ক এড়িয়ে চলতে পারেন।

যেসব সড়ক এড়িয়ে চলবেন

শাহবাগ থেকে মৎস্যভবন সড়ক। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারে।

মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন সড়ক। শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট।

আরও পড়ুন : বাধ্য হলে ‘রাজনৈতিক সমাবেশে’ নিষেধাজ্ঞা আসতে পারে

কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন সড়ক। বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টি সমাবেশ করতে পারে।

কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি সড়ক। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি।

রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম সড়ক। আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)।

গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম। দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।

মতিঝিল থেকে তোপখানা হয়ে পল্টন মোড়। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন।

জনগণের ভোগান্তির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এসব কর্মসূচি ঘিরে জনগণের ভোগান্তি হলে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এ ছাড়াও তিনি বলেন, এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যাতে জনগণের ভোগান্তি হয়। জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমরা ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X