কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:৪৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে অভিযানে পুলিশ

অভিযানে শাস্তির মুখে পড়া ফিটনেসবিহীন বাস। ছবি : সংগৃহীত
অভিযানে শাস্তির মুখে পড়া ফিটনেসবিহীন বাস। ছবি : সংগৃহীত

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগ। রোববার (১৪ জুলাই) দিনব্যাপী উত্তরা বিভাগের তিন জোনে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে পুলিশ অভিযান নামে। এ দিন বিশেষত সিটি ও দূরপাল্লার বাসের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ৪৪টি মামলা, পাঁচটি বাস ডাম্পিং, ২০টি গাড়ির বিরুদ্ধে রেকার বিল এবং বিভিন্ন অপরাধে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মামলা ও রেকার হতে আদায়কৃত জরিমানা ৫ লাখ ৫১ হাজার টাকা।

ট্রাফিক এয়ারপোর্ট জোনে সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেন সেন্টু, পশ্চিম জোনে সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদৌস হোসেন এবং পূর্ব জোনে সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহীম অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুজ্জামান বলেন, আমরা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম। ট্রাফিক উত্তরা বিভাগ সব সময় দুর্ঘটনা রোধ এবং সড়কে বিশৃঙ্খলা এড়াতে সচেষ্ট আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দের্শনা অনুযায়ী ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান আরও জোরালো করা হয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে সরাতে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X