টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

উত্তরায় আন্দোলনকারীদের অবস্থান। পুরোনো ছবি
উত্তরায় আন্দোলনকারীদের অবস্থান। পুরোনো ছবি

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারীরা উত্তরার বিএনএস সেন্টারসহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এরপর এটি মিছিল নিয়ে আজমপুরের দিকে এগিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা পূর্ব থানার পেছনের রাস্তা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় ওঠার চেষ্টা করলে ছাত্ররা তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ রাস্তায় ছিল।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সকাল থেকে উত্তরার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নেয় অসংখ্য আন্দোলনকারী। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরার অলিগলি- রাজপথ।

এর আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X