কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুর থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
রাজধানীর মোহাম্মদপুর থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর হাউজিং এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে শেরে বাংলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু মরিচা ধরা ছিল।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা গিয়ে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শিশুরা খেলতে গিয়ে এই শটগানটি পায় এবং ভুলবশত তারা একটি গুলিও করে তবে এতে কোনো হতাহত হয়নি।

১৪ বছর বয়সী নুর আলম বলে, আমি আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনি। পরে আমরা সেটিকে ছাদের ওপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবরটি পেয়ে সবাইকে জানাই। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটিকে নিয়ে যায়।

সেনাবাহিনীর ইস্টবেঙ্গলের মোহাম্মদপুরের ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে একটি শট গান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোঁচা উদ্ধার করি।

তিনি সকলের উদ্দেশে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে, সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েকদিনের মধ্যে ঘোষণা আসলে আমরা এই অস্ত্র কারো কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X