কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার তদারকিতে মহাপরিচালক

বাজার তদারকির সময়। ছবি : সংগৃহীত
বাজার তদারকির সময়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর শাহ আলী মার্কেট, মিরপুরে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রমে অধিদপ্তর মহাপরিচালকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কসহ ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকিতে অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলী মার্কেট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। বাজার তদারকিতে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে।

এ সময় মহাপরিচালক সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

তদারকি কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফারহান আতিফ (লুমিন), ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিক্ষার্থী, শাহ আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্য, বিভিন্ন ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১০

শেখ সাঈদ আরসালানের কবিতা

১১

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১২

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৪

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৫

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৭

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৮

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৯

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

২০
X