কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক মুজিবুর রহমান চৌধুরী আর নেই

মুজিবুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
মুজিবুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর মুজিবুর রহমান চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আনুমানিক ভোর ৪টায় রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান চৌধুরী (৬২)। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুজিবুর রহমান চৌধুরী নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও নাটোর জেলা সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

তার অকাল মৃত্যুতে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, নাটোর জেলা সাংবাদিক সমিতি (নাজেসাস) ঢাকার সভাপতি দীপঙ্কর লাহিড়ী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণ।

মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মুজিবুর রহমান চৌধুরীর প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুরে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুগদা কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X