ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
১২ সপ্তাহের আল্টিমেটাম

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ

ডেমরা ডিপিডিসির অফিসে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ছবি : কালবেলা
ডেমরা ডিপিডিসির অফিসে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে এনওসিএস, ডেমরা ডিপিডিসির অফিসে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষুব্ধরা নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল ইসলামের কার্যালয়ে জড়ো হয়ে গ্রাহকদের সমস্যাগুলো অবহিত করেন।

সিদ্ধিরগঞ্জ এর ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জামায়াত ইসলামী নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় ভুক্তভোগী গ্রাহকদের হট্টগোলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে নির্বাহী প্রকৌশলী তাদেরকে বুঝিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

গ্রাহকদের দাবির মধ্যে রয়েছে প্রি-পেইড মিটারের পরিবর্তে পূর্বের ন্যায় পোস্ট পেইড মিটার সংযোগ, অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সকল অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিসাধন থেকে রক্ষা করতে হবে।

এ সময় হয়রানির শিকার ক্ষুব্ধ গ্রাহকরা ডেমরা ডিপিডিসি ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন দাবি বাস্তবায়নে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

এ ঘটনায় ওই ডিপিডিসির অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী, রসুলবাগ, আদর্শনগর, সানারপাড়, মাদানীনগর, নয়া আটি মুক্তিনগর, বাগমারাসহ ডেমরার বিভিন্ন এলাকার শত শত গ্রাহক বিক্ষোভ করেন।

এদিন ওই বিদ্যুৎ অফিসের সামনে উপস্থিত হয়ে গণস্বাক্ষর সংবলিত একটি আবেদন পত্র নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামকে দেওয়া হয়। আর এ বিষয়ে ১২ সপ্তাহের মধ্যে ব্যবস্থা না করা হলে এলাকাবাসীকে নিয়ে সকল মিটার ভেঙ্গে ফেলার ঘোষণা দেন ভুক্তভোগীরা।

উত্তেজিত ভুক্তভোগী এক গ্রাহক জানান, আমরা এই স্বৈরাচারী মিটার মানি না, মানবো না। আমরা এই অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ থেকে দ্রুত অব্যাহতি চাই।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, কালকেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X