শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

সম্মাননা পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম রতন

সম্মাননা পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম রতন। ছবি : সংগৃহীত
সম্মাননা পেলেন সাংবাদিক রফিকুল ইসলাম রতন। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর উত্তরাস্থ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক ভূষিত হওয়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ শাহিনুর মিয়ার কাছ থেকে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক নেতা রফিকুল ইসলাম রতন।

বৃহস্পতিবার সম্মননা প্রদান ও ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহিনুর মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাব হাবিবুল্লা মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রোটারিয়ান মো. মতিউল হক, আমিরজান ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. জিল্লুর রহমান।

আরও বক্তব্য রাখেন নবাব হাবিবুল্লা মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) শ্রীমতি দ্বীপ্তি চক্রবর্তি, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খালেদা পারভীন, ২য় বর্ষের শিক্ষার্থী আদিবা মাশহুবা, ১ম বর্ষের শিক্ষার্থী মো. তামিম ও সাংবাদিক মনির হোসেন জীবন প্রমুখ।

এরআগে ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সহকারী প্রধান শিক্ষক ও আহ্বায়ক এবং বিভিন্ন ক্লাব মেম্বারদের ক্রেস্ট ও নেইম প্লেট বিতরণ করেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X