সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘শ্রমিক অসন্তোষের মূল কারণ বেতন-ভাতা ও বাইরের উসকানি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূত (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেছেন, শ্রমিক অসন্তোষের মূল কারণ বাইরের কিছু উসকানি ও ইন্ধন, যা আমরা শনাক্ত করতে পেরেছি।

রোববার (২০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বড় রাঙামাটিয়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শ্রমিক অসন্তোষের পিছনে বাইরের কিছু উসকানি ছিল, কিছু ইন্ধন ছিল, সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। তবে, বেতন সংক্রান্ত কিছু দাবি-দাওয়া নিয়েও সমস্যা ছিল। অপরাধ ও অপরাধীদের চিহ্নত করে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ফলে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শতভাগ কারখানা এখন চালু রয়েছে।

লে জে (অব.) আব্দুল হাফিজ বলেন, আমাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস শিল্প। গার্মেন্টস ফ্যাক্টরিতে যাতে উৎপাদনে কোনোরকম সমস্যা না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় গার্মেন্টস সেক্টরগুলোর উৎপাদন সচল রাখতে সবার সহযোগিতা চান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আশুলিয়া, সাভার, জিরাবো এলাকায় অলমোস্ট শতভাগ কারখানা চালু রয়েছে। এখানে আসার উদ্দেশ্য ছিল- এখানে কি কি কারণে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা জানা এবং এই পরিবেশ বা এর কারণগুলো চিহ্নিত করেছি। ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যা না হয় সে নিয়ে কাজ করছি।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঈন খান, এনডিসি, পিএসসি, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X