শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উদ্যান থেকে ৪৫ জন আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুরি, ছিনতাই, ডাকাতির সঙ্গে জড়িত অন্তত ৪৫ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর তাদের ঢাকা উদ্যান ও আশপাশের এলাকা থেকে আটক করার পর সেনাবাহিনীর বছিলা ক্যাম্পে নেওয়া হয়েছে।

বছিলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর বারী জানান, সম্প্রতি ঢাকা উদ্যান, বছিলায় ছিনতাই ডাকাতির সঙ্গে জড়িতরাও আটক হয়েছে। অভিযান চলমান আছে, অভিযান শেষে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- আলাউদ্দিন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।

আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শফিক এবং সাজ্জানের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোহরাওয়ার্দী হাসপাতালে আহত অবস্থায় আলাউদ্দিন আমিন জানান, তিনি জেনেভা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। পেশায় সেলুনকর্মী। বাচ্চাকে নিয়ে চিপস কিনতে গেলে পেছন দিক থেকে আসা একটি গুলি লাগে তার পায়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতরে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ুন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যান চলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে ভূঁইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বেশ কিছু দিন ধরে এই সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর শক্ত কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X