কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

ঢাকা মেট্রেপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রেপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় ২ নভেম্বর যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রেপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এদিকে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।

জি এম কাদের বলেন, শনিবার যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না, যে যেখানে আছেন। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো। মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১০

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১১

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১২

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৪

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৫

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৬

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৭

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৮

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৯

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

২০
X