কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট বরাদ্দ

ভবন। পুরোনো ছবি
ভবন। পুরোনো ছবি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়িতে নির্মিত পুনর্বাসন ভিলেজে ফ্লাট বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এসব ফ্ল্যাট বরাদ্দে লটারির প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা দিয়াবাড়িতে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ভিলেজে ২ ক্যাটাগরির ১০৯০ বর্গফুট ও ১২৯৪ বর্গফুটের ২টি ব্লকের ১২টি ভবনে মোট এক হাজার তিনশ চুয়াল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

এছাড়াও প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট ও খেলার মাঠ ইত্যাদি সুবিধা রয়েছে। প্রথমে গুচ্ছভিত্তিক ও পরে একক ভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বির রূপসা ভবনের ১০৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মাঝে লটারি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার পুনর্বাসন ভিলেজের ব্লক-এ এর গড়াই এবং ইছামতি ভবনের ১২৯৪ বর্গফুটের ফ্লাটের জন্য মোট ১৯৮ আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের উপস্থিতিতে তাদের সম্মুখে গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট এই তিন স্তরের লটারির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে লটারি অনুষ্ঠিত হয় এবং আবেদনকারীদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X