কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সোনার অলঙ্কার-টাকা উদ্ধারসহ চালক গ্রেপ্তার

গাড়িচালক মোহাম্মদ রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
গাড়িচালক মোহাম্মদ রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে গত ৪ সেপ্টেম্বর চুরির ঘটনায় করা মামলায় ওই বাসার গাড়িচালক মোহাম্মদ রবিউলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে দিনাজপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাফরুল থানার পুলিশ। এ সময় তার হিলি বন্দর এলাকার ভাড়া বাসা থেকে চুরি যাওয়া নগদ ৬ লাখ ৪৯ হাজার টাকা, স্বর্ণের ছয়টি চুড়ি, নয়টি আংটি, সাতটি চেইন, একটি ব্রেসলেট, এক জোড়া কানের রিং ও একটি নাকফুল উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার রবিউল প্রায় সাত বছর ধরে মো. মজিবুর রহমান সিকদারের গাড়িচালক হিসেবে কাজ করত। গত ৪ সেপ্টেম্বর মজিবুর ওমরাহ পালনের উদ্দেশ্যে রবিউলকে নিয়ে বিমানবন্দরে যান। রবিউল তাকে নামিয়ে দিয়ে বাসায় যান এবং গাড়ি ও বাসার চাবি মজিবুরের শ্যালিকার কাছে দেন। পরে রবিউল ওমরাহ শেষে গত ১৫ সেপ্টেম্বর বাসায় এসে দেখেন বাসার জিনিসপত্র এলোমেলো এবং বাসার আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা, ১৫ ভরি সোনার অলংকার, পাঁচটি ডায়মন্ডের আংটি, বাসার সিসিটিভি ক্যামেরাসহ মোট ২৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, মজিবুর সৌদি আরবে থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর রবিউল জানায় সে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার টাকা দরকার। মজিবুর টাকা দিতে না পারায় আর কোনো যোগাযোগ হয়নি। পরে অনেক চেষ্টা করেও রবিউলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এ ঘটনায় মজিবুর বাদী হয়ে কাফরুল থানায় রবিউলকে আসামি করে একটি চুরির মামলা করেন। পরে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার দিনাজপুর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িচালক রবিউল গত ৪ সেপ্টেম্বর গাড়ি নিয়ে প্রথমে বাসায় যায় এবং কৌশলে বাসায় রাখা সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি করে চাবি বাদীর শ্যালিকাকে বুঝিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X