কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
পুলিশের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার নাগরিকদের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর মডেল থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন এলাকাবাসী।

শনিবার (৭ ডিসেম্বর) মিরপুর কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী।

এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস, ইভটিজিংসহ নানা সমস্যা ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি।

এ ছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।

এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজিনা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমনসহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X