কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আনুমানিক বয়স ৭০ বছর।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী রহমান আদি জানান, তিনি ও তার বন্ধু শাকিল মোটরসাইকেলে যাচ্ছিলেন। তিনি পেছনে বসে ছিলেন। কারওয়ান বাজার এলাকা পার যাওয়ার সময় হঠাৎ তাদের মোটরসাইকেলের সামনে দিয়ে বৃদ্ধ দৌড় দেয়। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, এ ঘটনায় আমার বন্ধু শাকিল গুরুতর আহত হয়ে মিরপুর ডেন্টালে চিকিৎসাধীন রয়েছেন। আমিও সামান্য আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে কারওয়ান বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X