কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে বিদেশি মদ ও প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রিপন ঢালী (২৫)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত রিপন ঢালী (২৫)। ছবি : কালবেলা

রাজধানীর গুলশান এলাকা থেকে ১২০ বোতল বিদেশি মদ ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম রিপন ঢালী (২৫)।

শনিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে গুলশান থানার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি গুলশান ১নং গোলচত্বর থেকে একটি প্রাইভেট কার যোগে মাদকসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ডের সামনে গুলশান থেকে হাতিরঝিলগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয় ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

প্রাইভেট কারটিকে শনাক্তের পর ডিবির টিম প্রাইভেট কারটিকে থামার সংকেত দেয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেট কারটি ডান পাশের আইল্যান্ডে লেগে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেট কারটি থামার সঙ্গে সঙ্গে চালকের পেছনের সিটে থাকা একজন দৌড়ে পালিয়ে যায়।

এমতাবস্থায় প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং তল্লাশী করে প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ১৪টি কাগজের কার্টুনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গাড়ির চালক রিপন ঢালী (২৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন ঢালী ও পলাতক বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রিপন ঢালী পলাতক আসামি বাশারের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গুলশান এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছে। উদ্ধার বিদেশি মদ তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গুলশান থানার মামলায় গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি বাশারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X