কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অল ব্রডকাস্টার্স কমিউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

অল ব্রডকাস্টার্স কমিউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
অল ব্রডকাস্টার্স কমিউনিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।

সেখানে বার্ষিক সাধারণ সভার অংশে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।

তারা আরও জানান, মিডিয়া ভিত্তিক সব সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর সব উপস্থাপকদের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) যাত্রা শুরু করে ২০২৪ সালের ৭ জুন।

গত সাত মাসে এডহক কমিটির মাধ্যমে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসি’র ফ্যামিলি ডে, ২০২৫ -এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

এতে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ ও পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)’র সভানেত্রী আফরোজা হেলেনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের উপস্থাপক-উপস্থাপিকারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X