কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ঝিলপাড় বস্তির উত্তেজিত জনতার সড়ক অবরোধ

মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ঝিলপাড় বস্তির বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি এর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল স্বাভাবিক করতে ডিসির (ট্রাফিক মিরপুর) নির্দেশে টিম ট্রাফিক মিরপুর বিভাগ কাজ করছে।

এর আগে, গত ১১ জানুয়ারি মোল্লা বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করেন। যার কারণে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X