কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বেজি সাগর’ ও রনি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর ও রনি বিশ্বাস। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর ও রনি বিশ্বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাসকে (২৩) গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়।

রবিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে বাড্ডার আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাড্ডা থানা পুলিশ জানায়, রবিবার মধ্য রাতে বাড্ডা থানা পুলিশ জানতে পারে আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় আলমগীরের মুদি দোকানের সামনে ছিনতাইয়ের উদ্দেশে দেশি অস্ত্রসহ কয়েকজন লোক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। অবস্থানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এমন সময় সাগর ও রনিকে ছুরি এবং চাকুসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মো. সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা থানা, হাতিরঝিল থানা ও খিলগাঁও থানায় ‍চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X