কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সুজন ওরফে ডিপজল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সুজন ওরফে ডিপজল। ছবি : সংগৃহীত

রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ভোর ৫টার দিকে ডিপজল ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী মো. রবিউলসহ সেখানে দায়িত্বরত অন্য নিরাপত্তা কর্মীরা ধাওয়া করে তাদের আটক করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত সোয়া ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করার সময় মো. রবিউলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান ডিপজল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হলে গ্রেপ্তার এড়াতে আসামি ডিপজল আত্মগোপনে চলে যান। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ২-এর একটি আভিযানিক দল রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ডিপজলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X