কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগ অবরোধ করেছে ম্যাটসের শিক্ষার্থীরা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানের দাবিতে এ আন্দোলনে নামেন ম্যাটসের শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় দাবি আদায় না হলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা সাত কার্যদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না করায় লংমার্চ কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।

আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—বৈষম্যমুক্ত বাংলায় সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ অনুয়ায়ী উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে; অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃষ্টি করতে হবে; চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে; প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।

এর আগে, বুধবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের বিভিন্ন সড়কে এবং তৈরি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। মন্ত্রণালয়ের আশ্বাসে ৬ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন রাডার স্থাপনায় হামলা চালাল আইআরজিসি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

১০

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

১১

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

১২

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

১৩

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

১৪

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১৬

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১৭

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১৮

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৯

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

২০
X