কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ত্বকে বিষফোড়া কাদের বেশি হয়? জেনে নিন সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্বকে যে যন্ত্রণা সবচেয়ে কষ্ট দেয়, তার মধ্যে একটি হলো ফোঁড়া বা বিষফোড়া। ফোঁড়া ত্বকে এক বা একাধিক জায়গায় হতে পারে এবং এতে তীব্র ব্যথা অনুভূত হয়। কিন্তু ফোঁড়া আসলে কেন হয়?

ফোঁড়া মূলত ত্বকের রোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে তৈরি হয়। বিশেষ করে স্টাফিলোকক্কাস অরিউস নামের ব্যাকটেরিয়া এই সমস্যার মূল কারণ। ব্যাকটেরিয়া ত্বকের রোমকূপের ভেতরে প্রবেশ করে, সেখানে সংক্রমণ তৈরি করে। সংক্রমণের সঙ্গে মৃত কোষ মিশে পুঁজ বা ফোঁটা তৈরি হয়। যখন পুঁজ ত্বকের ওপর উঠে আসে, তখন আমরা ফোঁড়া দেখতে পাই।

একটি ফোঁড়া মানেই প্রায়ই ত্বকের ভেতরে আরও ফোঁড়া থাকতে পারে।

ফোঁড়া বেশি কোথায় হয়

- কোমর, ঘাড়, পিঠ, কনুই

- ঘাম বেশি হয় এমন স্থান

- পরিচ্ছন্নতার অভাব বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ

যারা বেশি ঝুঁকিতে

- রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিরা

- দীর্ঘমেয়াদি অসুস্থতার পর বা শারীরিক দুর্বলতা থাকলে

ফোঁড়ার উপসর্গ

- ত্বকের একটি অংশ শক্ত হয়ে যাওয়া

- চাপ দিলে ব্যথা পাওয়া

- ফোঁড়া দেখার আগেই কিছুটা অস্বস্তি বা লাল ভাব

কী করা উচিত?

- ফোঁড়া থাকা জায়গা খোলা রাখুন।

- পাতলা এবং ঢিলেঢালা পোশাক পরুন।

- ত্বক পরিষ্কার রাখুন, ফোঁড়া অন্য জায়গায় ছড়াবেন না।

- পুষ্টিকর খাবার খান, তৈলাক্ত ও তেল চর্বিযুক্ত খাবার কম খান।

- ফোঁড়া ছিলতে বা পুঁজ বের করতে চেষ্টা করবেন না।

- চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা যেতে পারে।

- পর্যাপ্ত পানি পান করুন।

সতর্কতা

যদি ফোঁড়া কয়েক দিনের মধ্যে সেরে না যায়, বা জ্বর, ফোঁড়া থেকে রক্ত বের হয়, তাহলে ডাক্তার দেখানো জরুরি, কারণ তা সংক্রমণ আরও গভীরে গিয়ে হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X