কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ রাকিবের সন্ধান চায় পরিবার, সন্দেহের তীর প্রতিবেশীর দিকে

নিখোঁজ রাকিবের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নিখোঁজ রাকিবের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রাকিব গত ৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। ৬ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নিম্ন আদালতের কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ রাকিবের সন্ধান চান তার মা হাসিনা বেগম।

হাসিনা বেগম বলেন, রাকিবের সঙ্গে ৩ ফেব্রুয়ারি বিকেলে আমার শেষ কথা হয়। এরপর থেকে আমার ছেলেকে আর পাচ্ছি না। ছেলেটা ৬ দিন ধরে নিখোঁজ। পাশের বাড়ির লোকদের সঙ্গে আমাদের পুরনো শত্রুতা ছিল। তারা আগে আমাদের বাড়িতে হামলা করেছিল। আমাদের মারধর করে আহত করে, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জীবননাশের হুমকি দেয়।

তিনি বলেন, আমি একজন মা। ছেলে নিখোঁজ থাকলে কোনো মা ঠিক থাকতে পারে। আমি ঠিক থাকতে পারছি না। সন্তান হারিয়েছি, আমার বুকের কষ্ট কে বুঝবে। ছেলেটা এবার এসএসসি পরীক্ষার্থী। আমার ঘুম নাই, খাওয়া নাই। প্রশাসনের কাছে গিয়েছি, তারা আমাদের অভিযোগ নেয়নি। উল্টো ওসি হুমকি দিয়েছে। তারা (পুলিশ) আমাদের বলে দিয়েছে, হেল্প করবে না।

তিনি বলেন, ‘পাশের বাড়ির দিলবার হোসেন, তার স্ত্রী মানসুরা, রবিউল ঢালী, জাল শরীফ ঢালী হুমকি দিয়েছে। আমাদের মারধর করে আহত করেছে। তারাই আমার ছেলেটাকে নিখোঁজ করে ফেলেছে। মানসুরা আমার ছেলেকে ফোনে ডেকে নেয়। আমার ধারণা, তারাই আমার ছেলেকে গুম করেছে। এর আগেও তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। গুম করার হুমকি দিয়েছিল। এখন তো আমার ছেলেটাকে গুমই করে ফেলেছে। আমি এর বিচার চাই। আমি একজন মা, ছেলেকে ছাড়া আমি কেমনে বাঁচবো। আমার বাঁচা আর মরা এখন সমান। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার ছেলেকে উদ্ধারে আপনারা সহযোগিতা করেন। ওরা যেন আমার ছেলের কোনো ক্ষতি না করে। আমার কাছে ফেরত দেয়। আমি ঘরে থাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আমরা যেন ঘরে থাকতে না পারি এজন্য ওরা এমন করছে। আমার ছেলেকে ফেরত চাই।’

সংবাদ সম্মেলনে রাকিবের বাবা মো. দুলাল মিয়া, ফুফু ইয়াসমিন বেগম, ভাই হাসিবুর রহমান, তাদের আইনজীবী আনোয়ার হোসেন ও সুমাইয়াদ শাহরিয়ার ফিদা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১০

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১১

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১২

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৩

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৪

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৫

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৬

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৭

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৮

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৯

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

২০
X