শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে যেসব স্থানে মাছ, মাংস মিলবে ন্যায্য দামে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে ন্যায্য দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকার ২৫টি স্থানে এই পণ্যগুলো বিক্রি করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২৫ স্থানে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৫ স্থানে এইগুলো বিক্রি করা হবে সেগুলো হচ্ছে-

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড) ২. খামারবাড়ি (ফার্মগেট) ৩. ষাটফুট রোড (মিরপুর) ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর) ৫. নয়াবাজার (পুরান ঢাকা) ৬. বনশ্রী ৭. হাজারীবাগ (সেকশন) ৮. আরামবাগ (মতিঝিল) ৯. মোহাম্মদপুর (বাবর রোড) ১০. কালশী (মিরপুর) ১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে) ১২. শাহজাদপুর (বাড্ডা) ১৩. কড়াইল বস্তি, বনানী ১৪. কামরাঙ্গীর চর ১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে) ১৬. নাখাল পাড়া (লুকাস মোড়) ১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার) ১৮. বসিলা (মোহাম্মদপুর) ১৯. উত্তরা (হাউজ বিল্ডিং) ২০. রামপুরা (বাজার) ২১. মিরপুর-১০ ২২. কল্যাণপুর (ঝিলপাড়) ২৩. তেজগাঁও ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার) ২৫. কাকরাইল

এ সময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X