কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবককে গুলি করে ছিনতাই

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদ বাসার সামনে এ ঘটনা ঘটেছে।

আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, তার স্বামী বিয়ের আগে এলাকায় ছিনতাই করত, জুয়া খেলতে, বাজে নেশা করত এবং খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করত। কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে অটোরিকশা চালাত। মঙ্গলবার রাতে উজ্জল নামে পূর্ব পরিচিত একজন ইকবালকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে ঘরে থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্বামীকে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে উজ্জলের সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা বলতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X