কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদ বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, তার স্বামী বিয়ের আগে এলাকায় ছিনতাই করতো, জুয়া খেলতো, বাজে নেশা করতো এবং খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করতো। কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে উজ্জল নামে পূর্ব পরিচিত একজন ইকবালকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে ঘরে থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্বামীকে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে উজ্জলের সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা বলতে পারেনি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X