কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল যৌথবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল যৌথবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৭০ জনের অধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে ৪ ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই’র সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ জনের অধিক দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল প্রদান করা হয়।

এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গরিব রোগীরা যৌথবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালরা। তাদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। যাচাইবাছাই শেষে সবাইকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এর আগে, গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X