কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

হাবীবুল্লাহ্ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় হাবীবুল্লাহ্‌ বাহার ইউনিভার্সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোরে পুরান পাড়ায় তার ভাড়া বাসায় কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাতরা।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উত্তরা লেকভিউ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার সন্ধ্যায় হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষক প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য আমরা এখন সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে আছি। উত্তরখান থানায় মামলা হবে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান কালবেলাকে বলেন, সাইফুর রহমান ভাড়া বাসায় থাকতেন। ওখানে আত্মীয় পরিচয়ে আরও দুজন কয়েক দিন আগে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারাই রাতে কোনো একসময় কুপিয়ে তাকে টয়েলেটে আটকিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে দরজা ভেঙ্গে বাইরে আসেন সাইফুর রহমান। তখন অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টার দিকে উত্তরা লেকভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সাইফুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সাইফুর রহমান উত্তরখানের ভাড়া বাসায় একাই থাকতেন। তবে দুদিন আগে ভাইয়ের স্ত্রী ও ভাতিজা পরিচয়ে দুজন ওই বাসায় এসেছিলেন বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি)।

তিনি বলেন, বাসার মালিক ও প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, দুদিন আগে ভাইয়ের স্ত্রী ও ভাতিজা পরিচয়ে দুজন এসেছিলেন। রাতে তারা সাইফুর রহমানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাইফুর রহমানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X