কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৫:১৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে সবমিলিয়ে আটটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি বলেন, আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুনের ছড়াতে থাকায় এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। আগুন লাগায় বস্তির বাসিন্দারা ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। জীবন নিয়ে কোনরকমে নিরাপদ আশ্রয় নেন তারা।

তবে আগুনের কারণে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১০

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১১

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১২

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৪

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৫

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৬

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৮

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৯

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

২০
X