কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ : ১২ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৭০ থেকে ৮০।

পুলিশের পক্ষে মামলাটি করেন রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের। মামলায় আসামিদের পলাতক দেখানো হয়েছে।

আসামিরা হলেন অংঅং মারমা (২৫), ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশন নেতা আরমান (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৮), ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আল আমিন রহমান (২৫), রিচার্ড (২৬), হাসান শিকদার (২৫), সীম্য আক্তার (২৫), সৌকত আরিফ (২৬), মাঈন আহাম্মেদ (২৪) এবং ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X