ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
অনলাইন সংস্করণ

ডেমরায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা ইউনিয়নের সাবেক ছাত্রদল সহসভাপতি হাবিবুর রহমান মোল্লাকে (৩৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃরা।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহবায়ক পদপ্রার্থী।

পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন। তিনি ডেমরা মালা মার্কেট এলাকার মঞ্জুর আলী মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানান, শুক্রবার সন্ধ্যার পরে একটি ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুর। এদিকে পূর্ব পরিকল্পিতভাবে ডেমরা বাজারে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাংয়ের সদস্য জমজ ভাই শান্ত, প্রান্ত ও তাদের সহযোগী মারুফ, ইমনসহ অজ্ঞাত ১০-১২ জন হাবিবুরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা হাবিবুরের মাথায় কেচি ও চাপাতি দিয়ে কোপায়।

তারা বলেন, এ সময় হাবিবুর চাপাতির কোপ থেকে কিছুটা রক্ষা পেলেও কেচির সরাসরি আঘাতে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সময় সহযোগীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুরকে বেধড়ক মারধর করলে তার কপাল ও চোখের ভ্রুসহ শরীরের বিভিন্ন স্থানে অঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাবিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে এমন খবর পেয়েছি। এ ঘটনায় ঢামেকে ও ঘটনাস্থলে পৃথকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X