কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলার আসামিকে পুলিশের থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

ধর্ষণ মামলার আসামিকে পুলিশের থেকে ছিনিয়ে নেয় জনতা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ধর্ষণ মামলার আসামিকে পুলিশের থেকে ছিনিয়ে নেয় জনতা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ‘উত্তেজিত জনতা’। গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এতে খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে খিলগাঁও মধ্যপাড়ায় পাড়ায় এ হামলা হয়।

খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন জানান, আসামিকে থানায় নিয়ে যাওয়ার সময় কয়েকশ মানুষ পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনিয়ে নেয়। এ সময় তারা গ্রেপ্তার আসামিকে পিটিয়ে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামি ও আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। গণপিটুনির শিকার যুবককে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে ধর্ষণের শিকার ছয় বছর বয়সী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। সেখানে শিশুটির পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি কামাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X