কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১১:৪১ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ঢাকার সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’

সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’
সড়কে বসানো হয়েছে রিকশা ট্র্যাপার। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা জন্য নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে রিকশার গতিরোধ করার জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। কোনো রিকশা যখন এ ট্র্যাপার পার হতে যাবে তখন লোহার খাঁজে চাকা আটকে যাবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ট্র্যাপার বসানো হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে প্রাথমিক পর্যায়ে যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পর্যায়ক্রমে ঢাকার অন্য সড়কেও এ ট্র্যাপার বসানো হবে।

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X