কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নেতৃত্বে কাওসার-মল্লিক

কাওসার আজম ও আমিনুল ইসলাম মল্লিক। ছবি : কালবেলা
কাওসার আজম ও আমিনুল ইসলাম মল্লিক। ছবি : কালবেলা

দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সভাপতি ও ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিককে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির তৃতীয়-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), সহসভাপতি কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল টুয়েন্টিফোর), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।

এ ছাড়া নির্বাহী পদের সদস্য হলেন- আবু আলী, আব্দুল্লাহেল সাফি, ফরহাদ আলী, মাছুম বিল্লাহ, এমএ মান্নান, শারমিন নাহার, হাসিবুল হাসান ও বুদ্ধুদেব কুন্ডু।

উপদেষ্টা পরিষদ সদস্য হলেন- সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), শামসুল আলম সেতু (জনকণ্ঠ), রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত), চকোর মালিথা (চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম ও আয়নুল হক।

পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঐতিহ্যবাহী ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড়শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১০

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১১

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১২

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৩

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৪

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৫

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৬

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৭

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৮

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৯

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

২০
X