কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৮৫ লাখ টাকার গাড়ি ছিনতাই, বুয়েটের সাবেক শিক্ষার্থী অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আহসান আহমেদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া আহসান আহমেদ। ছবি : সংগৃহীত

রাজধানীর পরীবাগে টেস্ট ড্রাইভের কথা বলে ৮৫ লাখ টাকা দামের একটি টয়োটা হ্যারিয়ার মডেলের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আহসান আহমেদ নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে গুলশানের ‘আমারি ঢাকা’ নামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। তার কাছ থেকে ওই গাড়ি, একটি ম্যাগজিনসহ ৫টি গুলিভর্তি বিদেশি পিস্তল ও ৩টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের সাবেক শিক্ষার্থী। তিনি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তিনি। তিনি গাড়ি ছিনতাইয়ের পর গাড়ির মালিককে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, টেস্ট ড্রাইভের নামে ৮৫ লাখ টাকা মূল্যের ওই গাড়িটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ক্রেতা সেজে গাড়ি কেনার কথা বলে ছিনতাইকারী টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য গাড়িতে ওঠেন। টেস্ট ড্রাইভ করার সময় প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ি এবং অবৈধ অস্ত্রসহ আহসান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ৯ মার্চ পরীবাগ থানাধীন গার্ডেন টাওয়ারে অবস্থিত ‘হুইল ডিলস’র মালিক মাশরুর নাইম গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মামলা করলে পুলিশ আলাদাভাবে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। পরে গুলশানের আমারি হোটেলের সামনে তার অবস্থান নিশ্চিত হয়। আটকের সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল এবং ছিনতাইকৃত বেশ কয়েকটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X