কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি।
মরদেহের প্রতীকী ছবি।

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুদিন থেকে নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহসান উল্লাহ (৪৮) তুরাগের চন্ডালভোগ এলাকার বাসিন্দা ও মৃত মজিদ আহমেদের ছেলে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মোহাম্মদ রাহাত খান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার মাথা, মুখমণ্ডল, হাতের আঙুল ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার (২৩ মার্চ) বিকেল থেকে আহসান উল্লাহ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার সোমবার (২৪ মার্চ) তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে দিয়াবাড়িতে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, এটি নিখোঁজ আহসান উল্লাহর মরদেহ।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী অজ্ঞাতদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X