কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিইং ইউনাইটেড ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

ঈদ আনন্দ বর্ণিল করতে রাজধানীর অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা দিয়েছে বিইং ইউনাইটেড ফাউন্ডেশন। শুক্রবার (২৮ মার্চ) জুমা নামাজের পর এক ঝাঁক তরুণ নেতৃত্বের অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক এই সংগঠনটি রাজধানীর চকবাজার থানা এলাকার বকশীবাজার সিটি করপোরেশন মার্কেটের সামনে ঈদ উপহার প্রদান করে।

এ সময় প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় বিইং ইউনাইটেড ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি এমএন করিম জুয়েল বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতাসহ মানবকল্যাণে সংস্থাটি নিয়মিত কাজ করে যাচ্ছে। ঈদের এই সময়ে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা একটি ভিন্নমাত্রা যোগ করেছে।

তিনি বলেন, আমাদের এই সহায়তা চাহিদার অনুপাতে সামান্য হলেও এই অর্থের বিনিময়ে সমাজের অবহেলিত মানুষ নিজের পছন্দের জিনিস ক্রয় করতে পারবেন। এতে আমাদের আনন্দেও ভিন্নমাত্রা যোগ করবে।

কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন- বিইং ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি এইচএম আক্তারউজ্জামান পলিন, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক আলী হোসেন পাটোয়ারী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা নাজিউর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক আরাফাত আলী শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সমাজকল্যাণ সম্পাদক সাঈদ আফ্রিদি, কার্যকরী সদস্য সাইফুর রহমান চৌধুরী, আজিজুর রহমান সজিব, সাধারণ সদস্য আবু জাফর এ্যালেন স্বপন এবং হিম্মত আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X